চট্টগ্রামে এস আলমের অয়েল মিলে আগুন

১২ এপ্রিল ২০২৪, ১০:২৮ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM

© ফাইল ছবি

চট্টগ্রামে এস আলম এডিবল অয়েল মিলে আগুন লেগেছে। শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে মইজ্জারটেক এলাকায় অবস্থিত মিলে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, ওই মিলে আগুন লাগার খবর পাই সকাল আটটা ২৫ মিনিটের দিকে। পরে সেখানে এখন পর্যন্ত চারটি ইউনিট পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close