বুয়েটে ছাত্র রাজনীতির অনুমতি চেয়ে রিট

০১ এপ্রিল ২০২৪, ১২:০৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি করার অনুমতি চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বি। বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চে আজই রিটের শুনানি হতে পারে বলে জানা গেছে।

জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক গণমাথ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুয়েট কর্তৃপক্ষ রাজনীতি নিষিদ্ধ করে যে নোটিশ দিয়েছিল, তা স্থগিত চাওয়া হয়েছে রিটে।

২০১৯ সালে বুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেন। তখন তিনি জানান, নীতিমালা অনুযায়ী শিক্ষক রাজনীতিরও সুযোগ নেই।

আরো পড়ুন: বুয়েট শিক্ষার্থীরা অপরাজনীতির বিরুদ্ধে: অধ্যাপক আরেফিন সিদ্দিক

এদিকে ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে পরীক্ষা বর্জনসহ আন্দোলন করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। তবে অনতিবিলম্বে বুয়েটে ছাত্র রাজনীতি ফেরাতে আল্টিমেটাম দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

পাশাপাশি বুয়েট শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির হলের সিট ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন তিনি। রোববার কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশে এ আল্টিমেটাম দেওয়া হয়।

ঢাবির পোস্টগ্রাজুয়েট মেডিসিন অনুষদের নতুন ডিন অধ্যাপক সামি …
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু প্রতিনিধির ওপর হামলায় গ্রেপ্তার ১
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি মুক্তিযোদ্ধা, আপনিও জানেন মাননীয় স্পিকার, কিন্তু আওয়াম…
  • ৩১ মার্চ ২০২৬
রামেকে হাসপাতালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, ভর্তি ৯৮
  • ৩১ মার্চ ২০২৬
৩ বিশ্ববিদ্যালয়ের পর গুচ্ছে ফার্স্ট হওয়া ঐশি ঢাবিতেই পরীক্ষ…
  • ৩১ মার্চ ২০২৬
শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence