বুয়েট শিক্ষার্থীরা অপরাজনীতির বিরুদ্ধে: অধ্যাপক আরেফিন সিদ্দিক

০১ এপ্রিল ২০২৪, ১২:০৬ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক © ফাইল ছবি

তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে অপরাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে চায় না বলে মনে করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

রবিবার (৩১ মার্চ) রাতে বুয়েট ক্যাম্পাসে চলমান সাম্প্রতিক ঘটনা নিয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমের কাছে এ মন্তব্য করেন। এ শিক্ষাবিদের ভাষ্য, বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মাঝে অপরাজনীতি বিরোধী মনোভাব কাজ করছে।

অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, তরুণ শিক্ষার্থীরা কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে অপরাজনীতির সম্পৃক্ততা চায় না, ফলে সে জায়গায় তাদের দাবি সেভাবেই পূরণ করতে হবে। কোনোভাবেই রাজনীতির নামে অপরাজনীতির সুযোগ বিশ্ববিদ্যালয়ে যেন না থাকে।

অপরাজনীতির ব্যাখ্যায় অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, আমার মনে হয় বুয়েটে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অপরাজনীতির বিরুদ্ধে মনোভাব কাজ করছে। কারণ, তাদেরই এক সহপাঠী অন্যান্য সহপাঠীর হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

তিনি বলেন, ওই হত্যাকাণ্ডের ঘটনাকে রাজনীতির সঙ্গে মেলানো ঠিক হবে না। হয়তো হত্যাকারীদের রাজনৈতিক পরিচয় আছে, তবে মূলত এটা (হত্যাকাণ্ড) অপরাজনীতি। অপরাজনীতির কারণে একজন মেধাবী শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তিনি বলেন, আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তারাও মেধা-যোগ্যতা নিয়ে ভর্তি হয়। এ ঘটনা বুঝিয়ে দেয়, অপরাজনীতি কী ভয়াবহ। সাধারণ শিক্ষার্থীরা অপরাজনীতির কারণে এটির প্রতিবাদ করছে।

 
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬
‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬