গভীর রাতে হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে

৩১ মার্চ ২০২৪, ০৮:২৫ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১২ PM
হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে

হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এর আগে মধ্যরাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন মেডিকেল বোর্ডের সদস্যরা গুলশানের বাসভবনে গিয়ে পরীক্ষা–নিরীক্ষা করেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান তাকে হাসতাপালে ভর্তির তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবারও খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর চিকিৎসকদের মেডিকেল বোর্ডের সদস্যরা গুলশানে বাসভবনে রেখেই তার চিকিৎসা করছিলেন।

আরো পড়ুন: রাজধানীসহ সারাদেশে তীব্র বৃষ্টি

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে পরিবার সরকারের কাছে আবেদন করলেও অনুমতি পায়নি। এর পরিপ্রেক্ষিতে লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার জন্য যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছিল।

বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
close