রাজধানীসহ সারাদেশে তীব্র বৃষ্টি

৩১ মার্চ ২০২৪, ০৮:০৮ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১২ PM
রাজধানীসহ সারাদেশে তীব্র বৃষ্টি

রাজধানীসহ সারাদেশে তীব্র বৃষ্টি © টিডিসি ফটো

রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাপমাত্রা আগের তুলনায় কমলেও দেশের কিছু এলাকায় দাবদাহ অব্যাহত ছিল। এক পশলা বৃষ্টি যেন মানুষের মধ্যে স্বস্তির নিশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর রাজধানীর আবহাওয়া শীতল হয়েছে। তবে বৃষ্টির কারণে ব্যস্ত নগরবাসীকে কিছুটা অসুবিধায় পড়তে হয়েছে। বৃষ্টিতে ভিজে অনেককেই নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে দেখা গেছে।

রোববার (৩১ মার্চ) সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। আলো ছাপিয়ে চারপাশ ছেয়ে যেতে থাকে অন্ধকারে। পরে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে রয়েছে মেঘের গর্জন ও ঝড়ো বাতাস।

দেশে কোথাও কোথাও আজ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ দুপুরের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ৮ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। রোববার ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাস এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. বজলুর রহমান জানিয়েছেন, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, এবং কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, একই সময়ে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: 

অন্যদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close