রমজানে দেশের মানুষ ভালো নেই: জিএম কাদের

১৭ মার্চ ২০২৪, ১১:২৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
জিএম কাদের

জিএম কাদের © ফাইল ছবি

রমজানে দেশের মানুষ ভালো নেই বলে মনে করেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, রমজানে দ্রব্যমূল্য নাগালের বাইরে। আয় দিয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারছে না। 

রোববার বিকালে পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের এ কথা বলেন।

জিএম কাদের বলেন, মালামালের দাম বাড়ছে প্রতি সপ্তাহে। রমজানে মুনাফাখোররা কয়েকগুণ দাম বাড়িয়ে দিয়েছে; কিন্তু দেশের ৯০ ভাগ মানুষ আধাপেট খেয়ে দিন পার করছেন। 

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয় দাম বেশি হলেও বেচাকেনা তো হচ্ছে। একশ্রেণির মানুষ ভোগবিলাসে দিন কাটাচ্ছে। সরকারের আশপাশের লোকজন হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, তাদের দিকে তাকিয়ে দেশের মানুষে মানুষের কথা বিবেচনা করলে হবে না। 

বিরোধীদলীয় নেতা বলেন, বাজারের চাকচিক্য প্রমাণ করে বৈষম্য। মাহে রমজান আমাদের বৈষম্যের বিরোধিতার শিক্ষা দেয়। ইসলাম আমাদের সামাজিক ন্যায় বিচারক প্রতিষ্ঠার শিক্ষা দেয়। বৈষম্যের শিকার মানুষদের বাঁচাতে হবে। গরিব মানুষদের বাঁচাতে সরকারের কোনো আশ্বাস বাস্তবায়ন হয়নি। 

ট্যাগ: জাতীয়
ইন্টারনেট বন্ধ থাকলেও নির্দিষ্ট সময়ে যাবে মেসেজ, হোয়াটসঅ্য…
  • ২১ অক্টোবর ২০২৬
৩৪ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার বিস্তার হলেও কর্মস…
  • ২১ অক্টোবর ২০২৬
অধিকার আদায়ে আবারও আন্দোলনে নামতে হবে—কী ইঙ্গিত করলেন আজিজী?
  • ২১ অক্টোবর ২০২৬
বার্সাকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিল পিএসজি
  • ২১ অক্টোবর ২০২৬
পানিতে মিশছে সহজে নষ্ট না হওয়া রাসায়নিক, শরীরের কী ক্ষতি হত…
  • ২১ অক্টোবর ২০২৬
সবাই প্রস্তুতি নিন, বদলির ফয়সালা রাজপথেই হবে: অধ্যক্ষ আজিজী
  • ২১ অক্টোবর ২০২৬