৫ টাকা নিয়ে ডিভাইডার পার করা সেই যুবক মইসহ আটক

১৭ মার্চ ২০২৪, ১০:৪১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM

© সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মই দিয়ে ডিভাইডার পার করে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করা সেই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটক হওয়া যুবকের নাম রবিউল (২৬)। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার আলতাব হোসেনের ছেলে। 

রবিবার (১৭ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরিফউদ্দিন বলেন, রবিউল বেআইনিভাবে মইয়ের মাধ্যমে মহাসড়ক পার করে মানুষের কাছ থেকে অর্থ আদায় করেছিল। গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে আমরা বিষয়টি জানতে পেরে তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে৷

প্রসঙ্গত, রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের সড়ক ও জনপথ অধিদপ্তর অফিসের সামনের অংশে বাস থেকে নামা যাত্রীদের মইয়ের মাধ্যমে পার করছিলেন রবিউল।

এর বিনিময়ে তিনি প্রতিজনের কাছ থেকে ৫ টাকা করে আদায় করছিলেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।

ইন্টারনেট বন্ধ থাকলেও নির্দিষ্ট সময়ে যাবে মেসেজ, হোয়াটসঅ্য…
  • ২১ অক্টোবর ২০২৬
৩৪ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার বিস্তার হলেও কর্মস…
  • ২১ অক্টোবর ২০২৬
অধিকার আদায়ে আবারও আন্দোলনে নামতে হবে—কী ইঙ্গিত করলেন আজিজী?
  • ২১ অক্টোবর ২০২৬
বার্সাকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিল পিএসজি
  • ২১ অক্টোবর ২০২৬
পানিতে মিশছে সহজে নষ্ট না হওয়া রাসায়নিক, শরীরের কী ক্ষতি হত…
  • ২১ অক্টোবর ২০২৬
সবাই প্রস্তুতি নিন, বদলির ফয়সালা রাজপথেই হবে: অধ্যক্ষ আজিজী
  • ২১ অক্টোবর ২০২৬