রমজান ও ঈদে ভারতীয় পণ্য না কেনার আহ্বান নুরের

০৩ মার্চ ২০২৪, ১১:৫৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
গণঅধিকার পরিষদের পথসভায় বক্তব্য দিচ্ছেন নরুল হক নুর

গণঅধিকার পরিষদের পথসভায় বক্তব্য দিচ্ছেন নরুল হক নুর © সংগৃহীত

আসন্ন রমজান ও ঈদে ভারতীয় পণ্য না কেনার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রবিবার (০৩ মার্চ) গণসংযোগ ও লিফলেট বিতরণের পথসভায় তিনি এ আহ্বান জানান। আগামী ৮ মার্চ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ৫ দফা দাবিতে সমাবেশ করবে সংগঠনটি। গেল কয়েকদিন থেকে চলছে সমাবেশের প্রচারণা।

নুরুল হক নুর বলেন, দেশে হুড়হুড় করে নিত্যপণ্যের দাম বাড়ছে। জনগণ বাজারে গিয়ে একটা পণ্য কিনলে আরেকটা পারে না। জনজীবনে দুর্ভোগ, একটা নিরব দুর্ভিক্ষ চলছে। জনগণ দিশেহারা। সরকারের মন্ত্রীরা শুধু কথা বলছে, জিনিসপত্রের দাম কমাতে পারছে না। নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনার কোন উদ্যোগ নেই।

তিনি বলেনম আমরা জনগণকে নিয়ে আন্দোলন করে দাম কমাতে বাধ্য করতে আগামী ৮ মার্চ ঢাকা ও পরবর্তীতে জেলা পর্যায়ে সমাবেশ করব। জনগণের প্রতি আহ্বান, আপনারা জনসম্পৃক্ততা ইস্যুতে রাজপথে নামুন। জনমত উপেক্ষা করে সরকার ৭ জানুয়ারি একতরফা নির্বাচন করেছে। জনগণ সে নির্বাচনে ভোট দেয়নি।

‘‘এই ফাইভ পারসেন্ট সরকারকে ৯৫ ভাগ জনগণ প্রত্যাখ্যান করেছে। দেশে-বিদেশে কোথাও এ নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। শুধুমাত্র ভারত তাদের এজেন্ডা বাস্তবায়নে জনগণের বিরুদ্ধে গিয়ে এই সরকারকে একতরফা নির্বাচনে সহযোগিতা করেছে।’’

দেশটির পণ্য বর্জনের আহ্বান জানিয়ে নুর বলেন, ভারত বাংলাদেশের গণতন্ত্রের পথে বড় বাধা। এজন্য দেশের জনগণ ইতোমধ্যে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। আগামী ঈদে কেউ ভারতীয় কাপড় কিনবেন না। দেশ বাঁচাতে ভারতীয় পণ্য বর্জন করুন। 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, জনগণের দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছে। সরকার ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে ৭০ টাকা কেজি চাল খাওয়াচ্ছে। আমাদের দাবি চালের দাম ৩০ টাকা, মসুর ডাল ৮০ টাকা ও তেলের দাম ১০০ টাকা করতে হবে। সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে।

মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে…
  • ২২ মার্চ ২০২৬
জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলী…
  • ২২ মার্চ ২০২৬
ফেসবুকে পরিচয়-প্রেম, মেডিকেল পড়ুয়া ছাত্রীকে বিয়ের আগের দিন…
  • ২২ মার্চ ২০২৬
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে এক তরুণ, অসহায় প…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence