আগুন লাগা ভবনের ছাদে আটকা অর্ধশতাধিকের বেশি, আহত ১০

০১ মার্চ ২০২৪, ১২:৩৫ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
আগুন লাগা ভবনের নিচে স্বজনদের ভিড়

আগুন লাগা ভবনের নিচে স্বজনদের ভিড় © সংগৃহীত

রাজধানীর বেইলী রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগার ঘটনায় অর্ধশতাধিকের বেশি মানুষ ভবনের ছাদে আটকা পড়েছেন। এছাড়া ভবন থেকে নামতে গিয়ে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টায় বেইলী রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগার পর এমন চিত্র দেখা গেছে।

ছাদ থেকে উদ্ধার হওয়া একজন বলেছেন, ছাদে অন্তত ৫০ জনের মতো আছে। পুরো ছাদ ভর্তি মানুষ। তবে এখনো সবাই ঠিক আছে।

সরেজমিনে দেখা যায়, আগুন থেকে বাঁচতে ভবনটিতে থাকা মানুষ আকুতি জানাচ্ছেন। তারা বলছেন, ‘আমরা এখনো উপরে, আমাদের বাঁচান।’

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, বেইলি রোডের কেএফসি ভবনের পাশে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগার খবর আসে রাত ৯টা ৫০ মিনিটে। খবর পেয়ে প্রথমে চার ইউনিট। আগুন নিয়ন্ত্রণে মোট ১২ ইউনিট কাজ করছে।

যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে মাউশির নতুন বিজ্ঞপ্তি জারি
  • ০২ এপ্রিল ২০২৬
মা‌র্কিন দূতাবাস ঘোষণা করেছে ফ্রিডম ২৫০ তহবিল, করুন আবেদন
  • ০২ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬