ভারতীয় পণ্য বয়কটের আহবান জানিয়ে রাজধানীতে র‍্যালী

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
ভারতীয় পণ্য বয়কটের আহবান জানিয়ে রাজধানীতে র‍্যালী

ভারতীয় পণ্য বয়কটের আহবান জানিয়ে রাজধানীতে র‍্যালী © সংগৃহীত

ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে র‍্যালি করেছে গণঅধিকার পরিষদ। আজ বৃহস্পতিবার রাজধানীতে ভারতীয় পণ্য ও আগ্রাসন-বিরোধী র‍্যালি ও লিফলেট বিতরণ করে দলটির নেতাকর্মীরা।

বুধবার জাতীয় প্রেসক্লাব থেকে কালভার্ট রোড হয়ে পুরানা পল্টন মোড় ও বায়তুল মোকাররম এলাকায় লিফলেট বিতরণ ও র‍্যালী করে গণঅধিকার পরিষদ।

র‍্যালী শুরুর পূর্বে গণঅধিকার পরিষদের আহবায়ক কর্ণেল অবঃ মিয়া মশিউজ্জামান বলেন, আগামী ঈদ হবে বাংলাদেশ জনগণের ঈদ, এই ঈদে আমরা কেউ ভারতীয় পণ্য ব্যবহার করবোনা। তিনি আরো বলেন, ভারত আমাদের অক্টপাশের মতো চুষে খাচ্ছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা ছাড়া বাংলাদেশের জনগণের মুক্তির আর কোন পথ নেই। আমরা গণঅধিকার পরিষদ ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছি। ইতোমধ্যে আমাদের ডাকে জনগণ ব্যপকভাবে সাড়া দিচ্ছে। আমরা এই আন্দোলন বাংলাদেশ প্রতিটি ঘরেঘরে পৌছে দিতে কাজ করে যাচ্ছি। 

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন,  বাংলাদেশের জনগণের মুক্তির পথ এখন একটাই, ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় না, আমরা গণঅধিকার পরিষদ সাহস নিয়ে রাজপথে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছি, লিফলেট বিতরণ করছি। আমরা জানি এ লড়াইয়ের পথ অনেক কঠিন এবং ঝুকিপূর্ণ। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের পূর্বে অনেকেই জীবন দিয়েছে দেশের জন্য যার উজ্জ্বল উদাহরণ বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ। অনেককে গুম হতে হয়েছে, যার উজ্জ্বল দৃষ্টান্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, জামায় নেতা মীর কাসেম আলীর ছেলে আজও গুম অবস্থায় আছে।

ট্যাগ: ভারত
নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬
নতুন প্রজন্মেই বাঁচবে বাংলা নববর্ষের ঐতিহ্য
  • ১৩ এপ্রিল ২০২৬
বাবা-মা কর্মস্থলে, আমগাছে কিশোরীর মরেদহ
  • ১৩ এপ্রিল ২০২৬
গণভোট নিয়ে ‘সেমিনার চান না’ জাকসু ভিপি, ভেস্তে গেল উদ্যোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
করোনাকালে মৃতদের গোসল করানো সেই উদ্যোক্তা সড়ক দুর্ঘটনায় নিহত
  • ১৩ এপ্রিল ২০২৬