মসজিদ প্রাঙ্গণে স্ত্রীর সঙ্গে ছবি, ফারাজ করিম বললেন ‘আকদ সম্পন্ন’

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
আকদ অনুষ্ঠান শেষে মসজিদ প্রাঙ্গণে স্ত্রীর সঙ্গে ছবিটি শেয়ার করেন ফারাজ করিম

আকদ অনুষ্ঠান শেষে মসজিদ প্রাঙ্গণে স্ত্রীর সঙ্গে ছবিটি শেয়ার করেন ফারাজ করিম © সংগৃহীত

ইসলামী শরীয়াহ অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে ফারাজ করিম চৌধুরীর বিয়ে (আকদ অনুষ্ঠান)। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানী ঢাকা গুলশান-১ সংলগ্ন মহাখালীর মসজিদ-এ গাউসুল আজমে এই আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আগামী ১ মার্চ চট্টগ্রামের রাউজানের গহিরায় নিজ বাড়িতে বিয়ে উপলক্ষ্যে সর্বসাধারণের জন্য মেজবানের আয়োজন করা হয়েছে।

এর আগে বিয়ের বিষয়ে ফারাজ করিম চৌধুরী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মসজিদে শরীয়াহ অনুযায়ী খুবই সাধারণ আয়োজনে আকদের মাধ্যমে বিয়ে করতে চান তিনি। 

আরও পড়ুন: বিয়ে করছেন ফারাজ করিম চৌধুরী, কনে নর্থ সাউথের আফিফা

এদিকে, শুক্রবার আকদ অনুষ্ঠান শেষে মসজিদ প্রাঙ্গণে স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে ফেসবুকে তিনি লেখেন, আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৪ইং (শুক্রবার) ঢাকার মসজিদ-এ গাউসুল আজমে ইসলামিক শরীয়াহ অনুযায়ী আমি ফারাজ করিম চৌধুরীর সাথে আফিফা আলমের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

“আগামী ১ মার্চ ২০২৪ইং (শুক্রবার) সন্ধ্যা ৭টায় বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে আসার কথা রয়েছে। এদিন আমার বাড়িতে আপনারা আমন্ত্রিত (চট্টগ্রাম রাউজান গহিরা বক্স আলী চৌধুরী বাড়ি)।”

জানা গেছে, কনে আফিফা আলম রংপুরের মিঠাপুকুরে জন্মগ্রহণ করেন। রাজধানী ঢাকায় ‘ও লেভেল’ এবং ‘এ লেভেল’ সম্পন্ন করে তিনি এখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয়ে পড়ালেখা করছেন।

১৯৯২ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন ফারাজ করিম চৌধুরী। চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান তিনি। চারপাশের নানা রকম অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলেছেন এই স্বপ্নবাজ তরুণ। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে দেশজুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা।

জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৩ শিক্ষক নিয়োগ…
  • ২১ অক্টোবর ২০২৬