ঢাকা চাকা-গুলশান চাকার ভাড়া ৫ টাকা কমানোর নির্দেশ মেয়র আতিকের

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM

গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকায় চলাচলকারী ‘ঢাকা চাকা’ ও ‘গুলশান চাকা’র ভাড়া প্রতিটি স্টপেজে পাঁচ (৫) টাকা কমানোর নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আগামীকাল (২৩ ফেব্রুয়ারি) থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

গুলশান নগর ভবনে ডিএনসিসি মেয়রের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকায় চলাচলকারী কমিউনিটি বাস সেবা নাগরিক বান্ধব করা বিষয়ক এক সভায় এ নির্দেশ দিয়েছেন মেয়র।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা চাকা ও গুলশান চাকার প্রতিনিধিসহ ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ), গুলশান সোসাইটি, বনানী সোসাইটি ও বারিধারা সোসাইটির প্রতিনিধি।

ডিএনসিসি মেয়র বলেন, 'নিয়ম না মেনে চাইলেই ভাড়া বাড়িয়ে দেয়া যাবে না। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই ভাড়া সমন্বয় করতে হবে। যাত্রীদের কেমন সেবা দেওয়া হচ্ছে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভাড়া অনুযায়ী যাত্রীদের সেবার মান নিশ্চিত করেই বাস চালাতে হবে।

মেয়র আরও বলেন, যে শর্তে ঢাকা চাকা ও গুলশান চাকা বাস সার্ভিস চালু করা হয়েছিল সেই শর্তগুলো মেনে চলতে হবে। প্রতিটি গাড়িতে সিসি ক্যামেরা থাকবে, কার্যকরী ও সচল এসি থাকবে। বাসের পরিবেশ নোংরা থাকা যাবে না। আরামদায়ক সিটি থাকতে হবে। এসব কিছু তদারকি করার জন্য এবং একটি স্মার্ট, আধুনিক, গণবান্ধব, মানসম্মত বাস সার্ভিস নিশ্চিত করতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে দেওয়া হবে। কমিটিতে সোসাইটির প্রতিনিধি, ট্র্যাফিক বিভাগের প্রতিনিধি, পরিবহণ কোম্পানির প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবে। এই কমিটি সার্বিক বিষয়ে প্রত্যেক মাসে একবার সভা করবে।

পরিবহণ কোম্পানির প্রতিনিধির এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, বাস চলাচল ও বাস পার্কিং করার বিষয়ে ডিএনসিসি সার্বিক সহযোগিতা দেবে। তবে যাত্রীদের সেবার মান নিশ্চিত করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। টিকিট কাউন্টার থেকে সৃষ্ট বর্জ্য নিয়মিত অপসারণ করে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

সভায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, মহাব্যবস্থাপক (পরিবহণ) সালমা আক্তার খুকী প্রমুখ।

ট্যাগ: ঢাকা
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১
  • ২০ এপ্রিল ২০২৬