একসঙ্গে অসুস্থ হয়ে হাসপাতালে

পরিবেশ অধিদপ্তরের পরিচালকের পর মারা গেলেন স্ত্রীও

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
সৈয়দ নজমুল আহসান ও তার স্ত্রী নাহিদ বিনতে আলম

সৈয়দ নজমুল আহসান ও তার স্ত্রী নাহিদ বিনতে আলম © সংগৃহীত

পরিবেশ অধিদপ্তরের (ঢাকা অঞ্চল) পরিচালক সৈয়দ নজমুল আহসান (৫৬) ও তার স্ত্রী নাহিদ বিনতে আলম (৪৮) মারা গেছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে স্ত্রী নাহিদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগের দিন, বিকেলে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান সৈয়দ নজমুল আহসান। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক সৈয়দ নাজমুল আহসান (৫৫) এবং তার স্ত্রী নাহিদ বিনতে আলম (৪৫) মিরপুর -২ নম্বর সরকারি অফিসার্স কমপ্লেক্সের বাসায় থাকতেন।

গতকাল বুধবার বাসায় অসুস্থ হয়ে পড়লে তাদের দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ নেওয়া হয়। সেখানে চিকিৎসক নাজমুল আহসানকে মৃত ঘোষণা করেন বলে জানান মিরপুর থানার পরিদর্শক এসএম কামরুজ্জামান।

সেদিন রাতে নাহিদ বিনতে আলমকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তিনিও মারা যান।

মিরপুর থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, গতকাল মিরপুর ২ অফিসার্স কমপ্লেক্সে বাসায় স্বামী-স্ত্রী উভয় অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন নজমুল আহসানকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

একই সময়ে অসুস্থ স্ত্রী নাহিদ বিনতে আলমকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি জানান, সৈয়দ নজমুল আহসান পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক ছিলেন। এ দম্পতির দুই মেয়ে একজনের বয়স ১২, আরেক জনের বয়স ১৫। তাদের কী কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা বলেন, উভয়ের লাশ সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃত দম্পতির লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
close