তাড়া খেয়ে ‘ভুয়া’ শব্দকে ‘ইভটিজিং’ এর আওতায় আনার দাবি হিরো আলমের

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM

© সংগৃহীত

বইমেলা থেকে বিতাড়িতের ঘটনায় অভিযোগ দিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। অভিযোগের পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ভুয়া শব্দকে ইভটিজিংয়ের আওতায় এনে শাস্তি দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হিরো আলম লিখিত অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যান।

এর আগে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে হিরো আলমকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বের করে দেন শতাধিক দর্শনার্থী।

ডিবি কার্যালয় থেকে বের হয়ে এ বিষয়ে হিরো আলম বলেন, ‘একজন মানুষকে কোনো জায়গা থেকে বের করে দেওয়ার অধিকার কেউ রাখে না। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, বইমেলায় আমাকে ভুয়া বলে দুয়োধ্বনি দিয়ে অপমান করা হয়েছে। সে জন্য আমি ডিবি কার্যালয়ে এসেছি।’ এ সময় ভুয়া শব্দকে ইভটিজিংয়ের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।

ট্যাগ: হিরো আলম
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close