বিয়ে করছেন ফারাজ করিম চৌধুরী, কনে নর্থ সাউথের আফিফা

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM

© সংগৃহীত

রংপুরের একটি সাধারণ শিক্ষিত পরিবারের তরুণীকেই শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গুলশানের একটি মসজিদে ইসলামিক নিয়ম অনুযায়ী আকদের মাধ্যমে বিয়ে করতে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ফারাজ করিম চৌধুরি ।

পাত্রীর নাম আফিফা আলম। ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরে জন্মগ্রহণ করেন তিনি। এরপর ঢাকায় ও-লেভেল এবং এ-লেভেলে অধ্যয়ন শেষে বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয়ে পড়ালেখা করছেন।

১৯৯২ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করা ফারাজ করিম চৌধুরীর বাবা টানা ৫ বারের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।

ফারাজের দাদা ছিলেন সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা (লিডার অফ দা অপজিশন) ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. ফজলুল কবির চৌধুরী।

মানুষের বিপদে পাশে দাঁড়ানো এই তরুণকে ঘিরে দেশবাসীর কৌতুহলের শেষ নেই। এরইমধ্যে বিয়ে প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, সাদামাটাভাবে মসজিদে শরীয়াহ অনুযায়ী আকদের মাধ্যমে বিয়ের কার্যক্রম সম্পন্ন করবেন।

ট্যাগ: তরুণ
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence