নগরীর সমস্যা নিয়ে পোস্টার

কোনো মামলা ছাড়াই কারাগারে কবি শামীম আশরাফ

২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM
কবি শামীম আশরাফ

কবি শামীম আশরাফ © সংগৃহীত

ময়মনসিংহ নগরীর গ্রাফিক্স ডিজাইনার হিসেবে পরিচিত কবি শামীম আশরাফকে (৩২) কোতোয়ালি থানা পুলিশ আটক করেছে। পরে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। তার বিরুদ্ধে অভিযোগ, পোস্টার ডিজাইনের মাধ্যমে তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র একরামুল হক টিটুর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন।

এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শহরের আঠারোবাড়ি বিল্ডিং এলাকায় অবস্থিত কবি শামীম আশরাফের মালিকনাধীন ব্যবসা প্রতিষ্ঠান গ্রাফিটি থেকে তাকে আটক করে পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ৫৪ ধারার মামলায় শামীম আশরাফকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠায় পুলিশ।

কবি শামীম আশরাফকে আটকের আগে রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী গ্রাফিটিতে এসে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ইকরামুল হক টিটুর বিরুদ্ধে অপপ্রচারমূলক পোস্টার তৈরির অভিযোগ তোলেন। ওই সময় বিষয়টি তারা ফেসবুকে লাইভ করছিলেন। এ ঘটনার পর গ্রাফিটিতে আসেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেয়র টিটুর বড় ভাই মো. আমিনুল হক শামীম। পরে পুলিশ শামীম আশরাফকে আটক করে থানায় নিয়ে যায়।

শামীম আশরাফের ওপর অন্যায়ভাবে চড়াও হওয়ার অভিযোগ তুলে এবং তার প্রতিষ্ঠান গ্রাফিটিতে বসে ফেসবুক লাইভে মানহানিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী মো.এহতেশামুল আলম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিটি নির্বাচনে আমি একজন মেয়র প্রার্থী। এই অবস্থায় অন্য একজন মেয়র প্রার্থীর বড় ভাই (আমিনুল হক শামীম) প্রকাশ্যে জনসম্মুখে এবং ফেসবুক লাইভে আমার নাম জড়িয়ে মানহানিকর অপপ্রচার করেছেন। মূলত বিগত সংসদ নির্বাচনে তার পক্ষে নির্বাচন না করায় এবং নৌকার পক্ষে নির্বাচন করায় তিনি আমার ওপর ব্যক্তিগত ক্ষোভ থেকে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। 

আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় তিনি ঘটনাটি গুরুত্বের সাথে দেখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, ময়মনসিংহকে যারা অশান্ত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। অন্যথায় বঙ্গবন্ধুর আদর্শিক নেতাকর্মীরা তীব্র গণজোয়ার সৃষ্টি করলে এর দায়ভার জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমি মেনে নিতে পারব না।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, শামীম আশরাফকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে।

বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence