মাসব্যাপী বাণিজ্য মেলার পর্দা নামছে আজ

২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৩ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা © ফাইল ছবি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি)। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হচ্ছে মাসব্যাপী এ মেলা। সমাপনী অনুষ্ঠানে মেলায় কেনাকাটাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানা গেছে। 

মেলার পরিচালক বিবেক সরকার এ তথ্য জানান। তিনি বলেন, রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এর আগে বিকেলে সমাপনী অনুষ্ঠান হবে। এতে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

আরো পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদক তুলে দেবেন আজ

এবারের বাণিজ্য মেলা শুরু হয় গত ২১ জানুয়ারি। সাধারণত ১ জানুয়ারি থেকে মেলা শুরু হলেও এবার নির্বাচনের কারণে পিছিয়েছে। এবার ৩৩০টি স্টল ছিল। মেলায় প্রবেশ মূল্য সাধারণ দর্শনার্থী ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সী শিশুর ২৫ টাকা।

জানা গেছে, বাণিজ্যমেলার শেষ দিনে বিভিন্ন স্টলে পণ্য বিক্রিতে বেশি ছাড় দেওয়া হয়। ফলে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় থাকে। আজও তেমন ভিড় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬