গলায় ফাঁস দিয়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM
 প্রভাত চন্দ্র বর্মণ

প্রভাত চন্দ্র বর্মণ © সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রভাত চন্দ্র বর্মণ (৫০) নামের এক প্রধান শিক্ষক। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালের দিকে এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষক প্রভাত চন্দ্র নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে এবং শিমুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমাজতান্ত্রিক দল বাসদের রাজারহাট উপজেলা শাখার সভাপতি বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত ওই প্রধান শিক্ষক অনেক ঋণগ্রস্ত ছিলেন। পাওনাদারদের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গেও বিবাদ সৃষ্টি হয় তার। পাওনাদারের টাকা ফেরত দিতে না পারার কারণে দুশ্চিন্তায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ধারণা করছি এটি একটি আত্মাহত্যা। তার পরেও তদন্ত সাপেক্ষে বিষয়টির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন…
  • ১১ এপ্রিল ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বি…
  • ১১ এপ্রিল ২০২৬
close