মেট্রোরেল হঠাৎ বন্ধ হয়ে গেলে যা করতে হবে যাত্রীদের

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM
মেট্রোরেলের নিয়মিত চলাচলে বেড়েছে যাত্রী চাপও

মেট্রোরেলের নিয়মিত চলাচলে বেড়েছে যাত্রী চাপও © ফাইল ছবি

সম্প্রতি যান্ত্রিক ত্রুটিসহ নানা কারণে বেশ কয়েকবার বিঘ্ন ঘটেছে মেট্রোরেল চলাচলে। কয়েক মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্তও বন্ধ ছিল বিদ্যুতায়িত এ ট্রেনের চলাচল। ফলে নতুন করে প্রশ্ন উঠেছে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের নিরাপত্তা নিয়ে। চলতি পথে হঠাৎ মেট্রোরেল বন্ধ হয়ে গেলে যাত্রীরা কী করবেন; তাদের দুশ্চিন্তার কোনও কারণ আছে কি না—এমন প্রসঙ্গে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। কোনও কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হলে যাত্রীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে নিশ্চিত করেছে তারা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, মানবসৃষ্ট বা কোনও টেকনিক্যাল কারণে মেট্রোরেল থেমে গেলে ভয় পাওয়ার কিছু নেই। মেট্রোরেলে এনার্জি স্টোরেজ সিস্টেম বা ইএসএস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ট্রেন যখন চলে এটি নিজেও কিছু বিদ্যুৎ উৎপাদন করে। চলাচলের সময় ট্রেনের ব্রেকিং সিস্টেম থেকে ব্যাটারিতে চার্জ হতে থাকবে।

তিনি জানান, দুই স্টেশনের মধ্যবর্তী কোনও জায়গায় মেট্রোরেল থেমে গেলে এটি নিজের রিজার্ভ বিদ্যুৎ দিয়ে নিকটবর্তী স্টেশনে থামবে। এক্ষেত্রে সামনের স্টেশনেও যেতে পারে, আবার রিভার্স নিয়ে পেছনের স্টেশন যেটা কাছে থাকবে সেখানেও যেতে পারে। প্ল্যাটফর্মে ট্রেন আসার পর অটোমেটিক ডোরগুলো খুলে যাবে৷ তখন যাত্রীরা চাইলে অপেক্ষায় থাকতে পারেন। আবার অন্য কোনও উপায়ে গন্তব্যেও চলে যেতে পারবেন।

আরও পড়ুন: আজ থেকে নতুন শিডিউলে চলছে মেট্রোরেল

ট্রেনের ভেতরেও ঘোষণা দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, আমাদের ট্রেনগুলোর ভেতরে স্ক্রিন আছে, সেখানে সমস্যার কথা উল্লেখ করি যাতে যাত্রীরা জানতে পারেন কী কারণে ট্রেনটা থেমে আছে। এছাড়াও ট্রেন অপারেটরও সরাসরি যাত্রীদের সঙ্গে কথা বলতে পারেন। তিনিও পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেন।

ট্রেন থেমে গেলে যাত্রীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে ডিএমটিসিএলের সচিব আরও বলেন, যাত্রীদের বলবো, আপনারা নির্দেশনা ফলো করবেন। নির্বিঘ্নে ও নিরাপদে নিকটবর্তী স্টেশনে নেমে যেতে পারবেন।

মেট্রোরেলের চলাচল বারবার বিঘ্নিত হওয়ার সমাধান জানতে চাইলে ডিএমটিসিএলের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, জানুয়ারির শেষ দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রাত নাগাদ মেট্রোরেল চালু হওয়ায় যাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। এখনও যাত্রীদের অনেকেই মেট্রোরেল সিস্টেমের সঙ্গে পুরোপুরি পরিচিত নন। এ কারণে যাত্রীদের মেট্রোরেল ব্যবহার আর মেট্রোরেলের প্রযুক্তির মধ্যে সমন্বয় হয় না অনেক সময়। আবার বাইরে থেকে ঘুড়ি-ফানুস এসব এসে পড়ার কারণেও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: উত্তরা-মতিঝিল মেট্রোরেল যে ১২ স্টেশনে থামবে

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মেট্রোরেলের সিগন্যাল সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় স্বয়ংক্রিয় দরজা বন্ধ বা খোলা যাচ্ছিল না। এ কারণে প্রায় ঘণ্টাখানেক ট্রেন চলাচল বন্ধ থাকে। এদিন দুপুরে ২টা ৩৮ মিনিটে পল্লবী স্টেশনে এই সমস্যা সৃষ্টি হয়। এ নিয়ে চলতি মাসে তিন বার মেট্রোরেল চলাচলে ব্যাঘাত ঘটে।

গত ২৩ জানুয়ারি দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। মতিঝিল থেকে উত্তরা এবং উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেলের দুই দিকের চলাচলই বন্ধ থাকে প্রায় ১৫ মিনিটের মতো। ডিএমটিসিএল বলে, মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর পাশের এক ভবন থেকে ফেলে দেওয়া হয় স্যাটেলাইট টিভির ক্যাবল। এ কারণে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। কিন্তু পুলিশের দাবি ছিল, লাইনের ওপর ক্যাবল ছোড়ার জন্য নয়, মূলত যান্ত্রিক সমস্যার কারণেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

৪৮ দলের বিশ্বকাপেও ঠাঁই হলো না ইতালির
  • ০১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদা তোলা নিয়ে যুবদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
  • ০১ এপ্রিল ২০২৬
সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence