ছাদ থেকে পড়ে আহত কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৮ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM
কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস

কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস © সংগৃহীত

কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস নিজ বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয়েছেন। বেশ কয়েক মিনিট অজ্ঞান থাকায় তাঁকে অ্যাম্বুল্যান্সযোগে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে। 

গত বৃহস্পতিবার দুপুরে ঘটনা হলেও রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঘটনাটি জানাজানি হয়। যার একটি ভিডিও ও স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন নকুল কুমার বিশ্বাস নিজেই। রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঘটনাটি প্রকাশ্যে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ভিডিও ও স্ট্যাটাসে ছাদ থেকে পড়ে গিয়ে জ্ঞান হারানোর খবর জানান নকুল কুমার নিজেই।

গায়কের ফেসবুক পেজ থেকে জানা যায়,, বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের বাড়িতে শিমুলগাছের ডাল কাটতে নিজ বাড়ির দোতলার ছাদে ওঠেন তিনি। এ সময় অসাবধানবশত র‌্যালিংয়ের পাশ থেকে মাটিতে পড়ে যান নকুল। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে অচেতন অবস্থায় খ্যাতিমান কণ্ঠশিল্পীকে পড়ে থাকতে দেখে অ্যাম্বুল্যান্স খবর দেয়।

পরে অ্যাম্বুল্যান্সযোগে নকুলকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাঁকে পাঠানো হয় রাজধানীর পপুলার হাসপাতালে। সেখানে এখনো চিকিৎসাধীন দেশসেরা এই খ্যাতিমান কণ্ঠশিল্পী।

নকুল কুমার বিশ্বাস বলেন, ‘গ্রামের বাড়ির দোতলা ভবনের চারপাশ শিমুলগাছের ডালে ছেঁয়ে গেছে। সেই ডাল কাটতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। অন্যের সাহায্য ছাড়া এখন চলতে পারছি না। পপুলার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট হাতে পেলে চিকিৎসকের পরামর্শে পরবর্তী স্বাস্থ্যসেবা নেব।

ট্যাগ: জাতীয়
ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬