মোটরসাইকেলে অফিস যাচ্ছিলেন স্বামী-স্ত্রী, পড়ে প্রাণ গেলো স্ত্রীর

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল স্ত্রীর

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল স্ত্রীর © সংগৃহীত

রাজধানীতে স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী জেরিন তাসনিমের (২৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী ফখরুল আহসানও আহত হয়েছেন। রাজধানীর সবুজবাগের মানিকদিয়া ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা জেরিন তাসনিমকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। এই ঘটনায় নিহতের স্বামী ও আহত হয়েছেন। তবে চিকিৎসক জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত আছেন।

নিহতের স্বামী ফখরুল আহসান বলেন, আমরা যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় থাকি। আমি ধানমন্ডির একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি এবং আমার স্ত্রী গুলশানের এসকিউ গ্রুপে মার্চেন্ডাইজার হিসেবে চাকরি করতেন। মোটরসাইকেল নিয়ে আমরা সবুজবাগ মানিকদিয়া ক্লাবের মোড় এলাকায় আসলে বালিতে মোটরসাইকেল স্লিপ করলে দুজনেই পড়ে যাই।

আরও পড়ুন: ৭ ঘন্টার ব্যবধানে প্রাণ গেল দুই ছাত্রীর 

তিনি জানান, পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক আমার স্ত্রীকে চাপা দেয়। আহত অবস্থায় আমরা দুজনই হাসপাতালে আসলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ঘাতক ট্রাক চালক ও ট্রাকটিকে থেকে আটক করেছে পুলিশ।

কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
ক্ষমতায় এসেই বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে : নাহিদ
  • ১১ এপ্রিল ২০২৬
শুধু দল নয়, প্লেয়িং ইলেভেনেও চোখ নির্বাচকদের
  • ১১ এপ্রিল ২০২৬
এলাকাবাসীকে নিয়ে প্রতি মাসে উন্মুক্ত সভা করবেন প্রাথমিক প্…
  • ১১ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে মাঠ ছেয়েছে সূর্যমুখীতে, হাসছে কৃষকের মুখ
  • ১১ এপ্রিল ২০২৬
close