অ্যান্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে ফেলোশিপ করতে দিল্লি যাচ্ছেন সামেকের ডা. পলাশ

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

মেরুদণ্ডের চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি অ্যান্ডোস্কোপিক (না কেটে ফুটো করে) স্পাইন সার্জারির ওপর ফেলোশিপ ট্রেনিংয়ে ভারতের রাজধানী দিল্লি যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ)।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করেছে। আগামীকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) তিনি দিল্লির উদ্দেশ্যে গমন করবেন এবং ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ১০ দিন ট্রেনিং শেষে দেশে ফিরবেন। সারাদেশ থেকে তিন জন শিক্ষক এ ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন।

এ প্রসঙ্গে ডা. পলাশ বলেন, আমি দক্ষিণবঙ্গের মানুষের অর্থোপেডিক ও মেরুদন্ড চিকিৎসার উন্নয়নে নিরলস কাজ করে যেতে চাই। অতিদ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজে স্পাইন সার্জারি চালু করতে চাই। এ বিষয়ে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ) দক্ষিণবঙ্গের একমাত্র স্পাইন সার্জন। এর আগে তিনি অস্ট্রেলিয়া, ভারতের মুম্বাই, গুজরাট, চেন্নাই ও আসাম থেকে মেরুদণ্ডের চিকিৎসার ওপর প্রশিক্ষণ নিয়েছেন। দেশি-বিদেশি গবেষণা জার্নালে তার ৬টি প্রকাশনা রয়েছে। এ ছাড়াও, তিনি নিয়মিত বিভিন্ন কনফারেন্সে বক্তৃতা করে আসছেন।

কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
close