রাসিকে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

রাজশাহী নগরীর ৩০ টি ওয়ার্ডে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ২৯ ও ৩০ নং ওয়ার্ডের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দেওয়ার মধ্য দিয়ে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহসভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও ভালো চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ডা. আনিকা ফারিহা জামান অর্ণার উদ্যোগে এই মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজের ২০জন ইন্টার্ন চিকিৎসকদের একটি টিম ২টি ওয়ার্ডে  ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান করেছে। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ফ্রি ব্ল্যাড গ্রুপিং করা, জটিল রোগে আক্রান্ত রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করা। রোগীদের বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা প্রদান ও তাদের সচেতনতা বৃদ্ধি করা, দন্তরোগে আক্রান্ত রোগীদের জন্য দন্ত চিকিৎসক সেবা, রোগীদের মাঝে ভ্যাক্সিনেশন সেবা, মেয়েদের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের উদ্দিন সুজা, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিন, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সুলতানা রাজিয়া, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডা. শুভ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক নাহিদ হাসান, মতিহার থানা ছাত্রলীগের সভাপতি নাহিদুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক সৌরভ শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬