বেপরোয়া গাড়ি কেড়ে নিলো কলেজ ছাত্রীর প্রাণ

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
বেপরোয়া গাড়ি কেড়ে নিলো কলেজ ছাত্রীর প্রাণ

বেপরোয়া গাড়ি কেড়ে নিলো কলেজ ছাত্রীর প্রাণ © সংগৃহীত

নেত্রকোণার মদনে হেনট্রলি চাপায় লাকি তালুকদার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। তিনি মদন সরকারি হাজি আব্দুল আজিজ খান কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।  নিহত লাকি আক্তার উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগড়িয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে। 

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় কলেজে যাওয়ার সময় নেত্রকোণা-খালিয়াজুরী সড়কের গোবিন্দশ্রী সুজন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কলেজ শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ওসি উজ্জল কান্তি সরকার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লাকী তালুকদার গোবিন্দশ্রী বাড়ঘড়িয়া গ্রামের আব্দুল হাই এর মেয়ে। তিনি মদন হাজি আব্দুল আজিজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় লাকী সকালে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে কোন গাড়ি না পেয়ে হেটে হেটে কলেজের দিকে যাচ্ছিল।

এ সময় হেনট্রলিটি মদন পল্লী বিদ্যুতের কুঠি নিয়ে যাওয়ার পথে নেত্রকোণা-খালিয়াজুরী সড়কের গোবিন্দশ্রী সুজন বাজারের মোড়ে লাকী তালুকদারকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডাক্তার মামুন তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হেনট্রলিসহ চালককে আটক করা হয়েছে।

মদন থানার ওসি উজ্জল কান্তি সরকার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সুরতাল প্রতিবেদন তৈরি করা হয়। হেনট্রলিসহ চালককে আটক করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
close