এবার ক্ষমতায় না এলে দেশ অন্ধকারে চলে যেত: প্রধানমন্ত্রী

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, এবার ক্ষমতায় আসতে না পারলে গত ১৫ বছরের উন্নয়ন লুট হয়ে দেশ অন্ধকারে চলে যেতো। তিনি বলেন, আমরা যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য না, আদর্শ নিয়ে রাজনীতি করেছি। এখন মানুষের আর্থিক সচ্ছলতা এসেছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনটাই আমাদের লক্ষ্য।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, যারা জ্বালাও পোড়াও করবে, তাদের মানুষ কেন ভোট দিবে। ভোট পাবে না জেনেই বিএনপি নির্বাচনে আসেনি। এখন নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। নির্বাচনে না এসে এখন হুমকি-ধামকি দিচ্ছে। কিছু খুচরা পার্টি আছে, তারা লাফায়। দেশে কিছু রাজনৈতিক দল আছে, একজনের কথায় যারা তিড়িং বিড়িং করে লাফায়, কিন্তু কিছু করতে পারে না। নিজেরা সংগঠন করতে না পেরে আওয়ামী লীগ ও জনগণকে দোষ দিয়ে লাভ নাই। 

তিনি বলেন, মানুষের পাশে থেকে, তাদের আস্থা অর্জন করতে পেরেছে আওয়ামী লীগ। নিজেরা সংগঠিত হতে না পেরে বিএনপি জনগণ ও আওয়ামী লীগকে দোষ দিয়ে যাচ্ছে। জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ। পঁচাত্তর পরবর্তী এবার সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে। 

আরও পড়ুন: রাজধানীতে শনিবার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে

তিনি আরও বলেন, রাজনৈতিক দল সংগঠিত না থাকলে দুর্যোগ মোকাবেলা কঠিন। মানুষের পাশে থেকে আওয়ামী লীগ জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। এছাড়া উন্নয়ন কর্মসূচি নেয়ার সময় লক্ষ্য রাখা হয় যেন পরিবেশ নষ্ট না হয়। দেশের অর্থনৈতিক অঞ্চলে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়। মানুষের ভাগ্য নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে। বিদেশে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নিজেদের তৈরি করতে হবে। কেউ যেন দেশকে পেছনে নিতে না পারে।

রাতভর ৮০ যুদ্ধবিমান নিয়ে ইরানে বিভিন্ন স্থাপনায় হামলা যুক্ত…
  • ০৭ মার্চ ২০২৬
নওগাঁয় সড়কে ঝরল কলেজছাত্রের প্রাণ
  • ০৭ মার্চ ২০২৬
রোজার উদ্দেশ্য কি শুধু গরিবের ক্ষুধা অনুভব করা, ভিন্ন ব্যাখ…
  • ০৭ মার্চ ২০২৬
সীমান্তে ৭ ভারতীয়সহ ১১ জন আটক
  • ০৭ মার্চ ২০২৬
ছাত্রীকে ধর্ষণের পর মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ
  • ০৭ মার্চ ২০২৬
জেলা আমিরকে চিঠি দিয়ে জামায়াত নেতার পদত্যাগ
  • ০৭ মার্চ ২০২৬