বিজেমের নিউজ প্রেজেন্টেশন কোর্সের সনদ বিতরণ 

১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM
সনদ বিতরণ অনুষ্ঠান

সনদ বিতরণ অনুষ্ঠান © টিডিসি ফটো

বাংলাদেশ ইন্সটিটিউট অব জার্নালিজম এন্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম) এর উদ্যোগে নিউজ প্রেজেন্টেশন কোর্সের ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়েছে। একইসাথে নতুন ব্যাচের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কাটাবন এলাকায় বিজেম এর নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর নির্বাহী পরিচালক তালাত মামুন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিজেম এর নির্বাহী পরিচালক মাসুম খান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, উপস্থাপনা সাংবাদিকতার একটি অবিচ্ছেদ্য অংশ। আবার এই উপস্থাপনার ক্ষেত্রে ভাষা একটি অপরিহার্য উপাদান। ভাষার মাসে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার যেন উপস্থাপনার মাধ্যমে আমাদের মাতৃভাষাকে অনন্য মর্যাদার স্থানে উন্নীত করতে পারি। পাশাপাশি সাংবাদিকতার এই ক্ষেত্রটি চর্চার মাধ্যমে নিজেদের স্বকীয়তা ও প্রতিভাকে সম্পূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হয়।

চ্যানেল ২৪ এর নির্বাহী পরিচালক তালাত মামুন বলেন, নিউজ প্রেজেন্টেশন আধুনিক সাংবাদিকতার অন্যতম অনুষঙ্গ। অধিক চর্চা ও কেবলমাত্র উন্নত প্রশিক্ষণের মাধ্যমেই উপস্থাপনার দক্ষতা বাড়ানো সম্ভব। যেটি বিজেম দীর্ঘ ২০ বছর ধরে নিরলসভাবে করে চলেছে।

প্রসঙ্গত, বিজেম ২০০২ সাল থেকে বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ায় দক্ষ জনবল সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রতিষ্ঠানে নিউজ প্রেজেন্টেশন, টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতাসহ বিভিন্ন কোর্সে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি করে থাকে।

কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক
  • ০৫ এপ্রিল ২০২৬
জাতীয় কাউন্সিল করতে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে বিএ…
  • ০৫ এপ্রিল ২০২৬
সেই মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় তদন্তে নামল স্বাস…
  • ০৫ এপ্রিল ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে আটক, আজীবনের জন্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনে মঈদ বাবুল-তোজাম প্যানেলের ভূ…
  • ০৪ এপ্রিল ২০২৬