আলোচনায় মেট্রোরেলের ভাড়া বৃদ্ধি, যা বলছে কর্তৃপক্ষ

১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০১ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM

© ফাইল ছবি

মেট্রোরেলের ভাড়া বাড়বে কিনা তা নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, ভাড়া এখনই বাড়ানো হবে না।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে নিজ কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক ভাড়ার বিষয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আমাদের ভাড়া বাড়ানো বা কমানোর কোনও পরিকল্পনা নেই। তবে জাতীয় রাজস্ব বোর্ড যদি মেট্রোরেলের ওপর ভ্যাট নির্ধারণ করে, অথবা বিদ্যুৎ বিল বাড়লে সেক্ষেত্রে ভাড়া বাড়ানোর বিষয়ে চিন্তা করবো।

গুঞ্জন উঠেছে, মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে বর্তমানে ২০ টাকার ভাড়া ২৩ টাকায় বৃদ্ধি পাবে। আর সর্বোচ্চ দূরত্বের টিকিটের মূল্য ১০০ টাকা থেকে বেড়ে হতে পারে ১১৫ টাকা। তবে মেট্রোরেল সূত্রে বলা হচ্ছে, মেট্রোরেলের সামগ্রিক আয়ের ওপর বার্ষিক ভ্যাট কর দেওয়া হয়, টিকিটের ওপর নয়।

বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে সকাল ৭টা থেকে রাত ৮টা ৪০ পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। এর জন্য সর্বনিম্ন এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বিশ্বকাপে দেখা যাবে না লেভানডস্কির পোল্যান্ডকে
  • ০১ এপ্রিল ২০২৬
পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
হেডফোন কানে রেললাইনে হাঁটছিলেন যুবক, অতঃপর...
  • ০১ এপ্রিল ২০২৬
মধুর প্রতিশোধ নিল ব্রাজিল
  • ০১ এপ্রিল ২০২৬
২ যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিল তুরস্ক
  • ০১ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence