রাজধানীতে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের পাশের সড়ক থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের আনুমানিক বয়স হবে একদিন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সুজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে জরুরি সেবা-৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ছেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নবজাতকটি একটি সাদা পলিথিন দিয়ে মোড়ানো ছিল।

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, কে বা কারা রাতে যেকোনো সময় মৃত অবস্থায় ওই নবজাতকের মরদেহ সাদা পলিথিনে মুড়িয়ে ফেলে দিয়ে গেছে।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close