বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM

জামালপুরে সদর উপজেলার পিয়ারপুর স্টেশনে লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পিয়ারপুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জামালপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী ২৫৬ ডাউন লোকালটি ট্রেনটি পিয়ারপুর স্টেশনে পৌঁছার পর মেইন লাইনে উঠতে গিয়ে বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত না হলেও জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে।

ময়মনসিংহে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে লাইন ক্লিয়ারের কাজ শেষ করলেই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। 

বিশ্বকাপে দেখা যাবে না লেভানডস্কির পোল্যান্ডকে
  • ০১ এপ্রিল ২০২৬
পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
হেডফোন কানে রেললাইনে হাঁটছিলেন যুবক, অতঃপর...
  • ০১ এপ্রিল ২০২৬
মধুর প্রতিশোধ নিল ব্রাজিল
  • ০১ এপ্রিল ২০২৬
২ যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিল তুরস্ক
  • ০১ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence