মেডিকেল ভর্তির জন্য ‘কিছু করতে’ ফোনে মেসেজ, শিক্ষামন্ত্রীর ক্ষোভ

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM

© ফাইল ছবি

সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কিন্তু কিছু অভিভাবক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মোবাইল ফোনে সন্তানদের পরীক্ষার রোল নাম্বার দিয়ে কিছু করা যাবে কিনা জানতে চান। এতে ক্ষোভ জানিয়ে অভিভাবকদের নৈতিক অধ:পতন হয়েছে বলে মন্তব্য করেছেন মন্ত্রী। 

বৃহস্পতিবার ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, অভিভাবকদের যে নৈতিক অবস্থা। সেখান থেকে তারা যেন কোনোভাবে আপস না করে। অত্যন্ত দুর্ভাগ্যোর বিষয় আমরা প্রায় সময় দেখি যে বিশেষ করে মেডিকেল এডমিশনের ক্ষেত্রে। এবছর আমার মোবাইল ফোনে অনেক মেসেজ পেয়েছি এমন আমার সন্তান পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিছু কি করা যাবে কি না। অনেকে রোল নাম্বার দিয়েও করেছে ।

অভিভাবকদের উপর ক্ষোভ জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে। যেখানে মন্ত্রী পর্যায়ে মেসেজ করে বলা হচ্ছে যে, এটা আমার সন্তানের রোল নাম্বার, এমবিবিএস পরীক্ষা দিয়েছে আপনি কি কিছু করতে পারবেন কিনা। এটা আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয়। এরকম নৈতিক অধঃপতন যদি অভিভাবক পর্যায়ে হয় সন্তানকে আমরা কি শিক্ষা দিব। 

ট্যাগ: মেডিকেল
জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৬ এপ্রিল ২০২৬
দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কা…
  • ০৬ এপ্রিল ২০২৬
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
close