অবশেষে এসএসসির প্রবেশপত্র পেলেন শেরপুরের সেই ১৪ শিক্ষার্থী

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৫ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM
প্রবেশপত্র না পেয়ে বিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থীরা

প্রবেশপত্র না পেয়ে বিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থীরা © ফাইল ছবি

অবশেষে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পেয়েছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী। বুধবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীদের কাছে প্রবেশপত্রগুলো হস্তান্তর করা হয়।

এর আগে প্রবেশপত্র না পেয়ে বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। এ সময় শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সেই আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেন শিক্ষার্থী-অভিভাবকরা। পরে সন্ধ্যায় পুলিশ এসে প্রধান শিক্ষককে উদ্ধার করে। 

জানা গেছে, ওই ১৪ শিক্ষার্থীর ফরম পূরণ না করে প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নাঈম আকন্দ ও স্কুলের সহকারী শিক্ষক মো. জুলফিকার হায়দার টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়েছেন। যে কারণে ১৪ শিক্ষার্থীর প্রবেশপত্র আসেনি। প্রবেশপত্র না পাওয়ায় প্রধান শিক্ষককে চার ঘণ্টা আটকে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে পুলিশি পাহারায় প্রধান শিক্ষককে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাঠানো হয়। সেখান প্রধান শিক্ষক ও শ্রীবরদী উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুয়েল আকন্দের হাতে প্রবেশপত্র তুলে দেন শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুল হক।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence