বাংলাদেশে ভূমিকম্প অনুভূত

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM

© প্রতীকী ছবি

নাটোরে ভূমিকম্প হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ৬ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ভারতের পশ্চিমবঙ্গের বারইপাড়া। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় চলে যান। এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। 

এর আগে গত বছরের ২ ডিসেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব–উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

 

ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট আইডি কার্ড এডিট করে জুলাই গ…
  • ০২ জুন ২০২৬
হিট স্ট্রোকে শিবির নেতার মৃত্যু
  • ০২ জুন ২০২৬
জানা গেল যুগ্ম সচিব ও বুয়েট শিক্ষক ছেলের নাম-পরিচয়
  • ০২ জুন ২০২৬
লেবাননে হামলার জেরে নেতানিয়াহুকে কড়া ভাষায় গালিগালাজ করলেন …
  • ০২ জুন ২০২৬
শিক্ষা ক্যাডারের ৪ কর্মকর্তাকে বদলি
  • ০২ জুন ২০২৬
ওজন কমানোর ওষুধে কমতে পারে ক্যান্সারের ঝুঁকি, বলছে গবেষণা 
  • ০২ জুন ২০২৬