বৃহস্পতিবার থেকে ৬০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব জেলায়

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM
বৃহস্পতিবার থেকে ৬০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব জেলায়

বৃহস্পতিবার থেকে ৬০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব জেলায় © সংগৃহীত

গ্যাস সঞ্চালন লাইনের সংস্কার কাজের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) অন্তর্ভুক্ত উত্তরাঞ্চলের চার জেলায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আর এসব জেলা হচ্ছে- রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে পিজিসিএল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ১ দশমিক ৩২ কিলোমিটার এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ৩০ ইঞ্চি পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ আগামী ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত চলবে।

পিজিসিএলের আওতাধীন এলাকা হলো- রাজশাহী জেলার রাজশাহী সিটি করপোরেশন, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলা, পাবনা জেলার পাবনা সদর, বেড়া, সাঁথিয়া ও ঈশ্বরদী উপজেলা, বগুড়া জেলার বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলা।

এছাড়া ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত পিজিসিএলের আওতাধীন বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব শ্রেণির গ্রাহক ৬০ ঘণ্টা গ্যাস পাবে না। তবে এই সময়ের আগে কাজ সম্পন্ন হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
গ্যাস সরবরাহ বন্ধের নোটিশ দেয়া ছাড়াও মাইকিং করে গ্রাহকদের সচেতন করা হয়েছে।

বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
সবচেয়ে শক্তিশালী যে দুই অস্ত্র এখনো ব্যবহার করেনি ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
বৈসাবির ছোঁয়ায় মুখর খাগড়াছড়ি, ফুল বিঝুতে রঙিন পাহাড়
  • ১২ এপ্রিল ২০২৬
শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
  • ১২ এপ্রিল ২০২৬
close