বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগের যৌন আনন্দের কেন্দ্রে পরিণত হয়েছে: রিজভী

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © ফাইল ছবি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেছেন, আজ বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগের যৌন আনন্দের কেন্দ্রে পরিণত হয়েছে।

সারাদেশে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির আওতায় বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, আজকে সামাজিক অস্থিরত চরম পর্যায়ে পৌঁছেছে। সারাদেশে কোনো মানুষের নিরাপত্তা নেই। শিশুরা স্কুলে গিয়ে ফিরবে কিনা, তার কোনো নিশ্চয়তা নেই। এভাবে গোটা দেশকে অরাজকতা আর অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। 

তিনি বলেন, উচ্চশিক্ষার বিদ্যাপীঠ এসব বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো পরিবার তার কন্যা সন্তানকে পাঠাবে না। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রীদের শ্লীলতাহানী উৎসবের কেন্দ্রে পরিণত করেছে। এই দেশ যে রক্তস্রোতের মধ্যদিয়ে স্বাধীন হয়েছে, আজ আওয়ামী লীগের কর্মকাণ্ডে তা অম্লান হয়ে যাচ্ছে।

এদিন ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শিরোনামে সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে গুলশান দুই নম্বর থেকে পিং সিটি হয়ে এক নম্বর পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

৭ জানুয়ারির সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি ছাড়াও সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে অবাধ নির্বাচন দাবি করা হয় লিফলেটে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
  • ১৯ এপ্রিল ২০২৬
বেইজিং হাফ-ম্যারাথনে মানুষকে পেছনে ফেলল চীনা রোবট
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
  • ১৯ এপ্রিল ২০২৬
সুস্থ আছেন মুস্তাফিজ? যা জানালেন শরিফুল
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিলেন তিন সংগঠনের যে ৪৪ নেতাকর্মী
  • ১৯ এপ্রিল ২০২৬
ভুক্তভোগী শিক্ষার্থীদের ফল আবার প্রকাশের সিদ্ধান্ত
  • ১৯ এপ্রিল ২০২৬