কমছে মেট্রোরেলের বিরতির সময়, বাড়ছে না বগি

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০২ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM
মেট্রোরেলের টিকিট কাটতে যাত্রীদের ভীড়

মেট্রোরেলের টিকিট কাটতে যাত্রীদের ভীড় © টিডিসি ফটো

মেট্রোরেলের যাত্রাপথে বিরতির সময় কমানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে ঢাকা শহরের অভ্যন্তরে চলাচলকারী এই বাহনটির বগির সংখ্যা বৃদ্ধি করা হবে না বলেও জানান তিনি। সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে মেট্রোরেল চালু করা যাবে—এটি কয়েক বছর আগে স্বপ্নের মতো ছিল। বাংলাদেশে ইতিমধ্যে ছয়টি করে বগি কাজ করছে। বিশ্বের কোনো দেশে মেট্রোরেলের বগি পাঁচটির বেশি নয়। এটা সাধারণ রেলওয়ে না। তবে ফ্রিকোয়েন্সি ২ মিনিট করে কমানোর ব্যবস্থা হচ্ছে।

বর্তমানে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল করছে। ব্যস্ত সময়, অর্থাৎ পিক আওয়ারে ১০ মিনিট পরপর এবং বাকি সময় ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করে।

ঢাকায় মেট্রোরেল-ব্যবস্থা নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সাড়ে তিন মিনিট পরপর ট্রেন চালানোর সক্ষমতা আছে তাদের। এখন চলছে ১০ থেকে ১২ মিনিট বিরতিতে। পুরোদমে এবং বাড়তি সময় ট্রেন চালাতে বাড়তি জনবল দরকার। জনবলের প্রশিক্ষণ দরকার। সেখানে ঘাটতি রয়েছে।  

৪৮ দলের বিশ্বকাপেও ঠাঁই হলো না ইতালির
  • ০১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদা তোলা নিয়ে যুবদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
  • ০১ এপ্রিল ২০২৬
সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence