এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না শাহানার

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেল

দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেল © সংগৃহীত

বগুড়ার সোনাতলা উপজেলায় বালুবোঝাই ট্রাকের চাপায় এক কলেজছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পাঁচকুড়ি ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম শাহানা আকতার (১৮)। সে দিগদাইর গ্রামের আব্দুল রহিমের মেয়ে। শাহানা সোনাতলা সরকারি নাজির আকতার কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী ছিলেন। চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, শাহানাকে নিয়ে তার বড় ভাই মোটরসাইকেলে কলেজে যাচ্ছিলেন। পথিমধ্যে পাঁচকুড়ি ব্রীজের কাছে একটি বালু বোঝাই ট্রাক ধাক্কা দিলে চাপা পড়ে শাহানা আকতার ঘটনাস্থলেই মারা যান। এসময় তার ভাই আহত হন। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬