দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ধর্ষকদের উৎসব চলছে: রিজভী

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
নয়াপল্টলে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

নয়াপল্টলে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও সিলেটের এমসি কলেজের মতো বাংলাদেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় এখন ধর্ষকরা উৎসব করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) যুবদলের নেতাকর্মীদের নিয়ে নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, দেশে এক দুর্বিষহ দুঃশাসন চলছে। বিএনপিসহ বিরোধী দলের ওপর নিপীড়ন চলছে। নেতাকর্মীদের বাড়িঘর তছনছ করা হচ্ছে। ছেলেকে না পেলে বাবাকে বা ভাইকে, বাবাকে না পেয়ে ছেলেকে এমনকি নারীদেরও তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষকদের বিচারের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

তিনি বলেন, এই অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা দাঁড়ালেই মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে। কারণ- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেটের এমসি কলেজের মতো দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এখন ধর্ষকদের উৎসব চলে।

এ সময় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের লড়াই চালানোর আহ্বান জানান রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। জনগণ একদিন গুম-খুনের বিচার করবে। দেশের ঐক্যবদ্ধ মানুষের আন্দোলনে এই সরকারের পতন অনিবার্য বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনে জিতেই টোল বন্ধের ঘোষণা এমপির
  • ১৯ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে যে খবর দিলেন শিক্ষামন্ত্রী
  • ১৯ ফেব্রুয়ারি ২০২৬
অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ৩০০, আবেদন অভিজ…
  • ১৯ ফেব্রুয়ারি ২০২৬
এনআইডি সংশোধনের নিয়মে বড় পরিবর্তন
  • ১৯ ফেব্রুয়ারি ২০২৬
খেজুর দিয়ে কেন ইফতার করবেন?
  • ১৯ ফেব্রুয়ারি ২০২৬
১০ দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ১৯ ফেব্রুয়ারি ২০২৬