গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুদিন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার ঘোষণা

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৯ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM

© সংগৃহীত

দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৫ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা অংশের সলিমপুর ইউনিয়নে পাক্কা রাস্তার মাথা এলাকায় ইউটার্ন নির্মাণের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মঙ্গলবার ও বুধবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত আড়াই ঘণ্টা করে সড়কটি বন্ধ থাকবে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা সড়কে বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, নির্মাণাধীন ইউটার্নের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের সময় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখা হবে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। সাময়িক ভোগান্তির জন্য জনসাধারণ ও যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছি।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬