কক্সবাজারে হোটেল থেকে ৩৩ তরুণ-তরুণী আটক

১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM

কক্সবাজারে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩৩ তরুণ-তরুণীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে শহরের কলাতলী লাইট হাউস এলাকার বিভিন্ন কটেজ ও অবৈধ স্পা সেন্টারে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। আটককৃতদের মধ্যে রয়েছে ১২ জন পুরুষ ২১ জন নারী।

সোমবার (১২ ফ্রেবুয়ারি) দুপুরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

তিনি জানান, বিভিন্ন কটেজ ও হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগ ছিল আমাদের কাছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার রাতে হোটেল-মোটেল জোনের লাইট হাউস এলাকার কয়েকটি কটেজ, আবাসিক ও স্পা সেন্টারে  অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত ২১ তরুণী এবং ছয় তরুণসহ ১২ জনকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বয়স ১৯ থেকে ২৮ বছরের মধ্যে। তাদের কারও কাছে জাতীয় পরিচয়পত্র ছিল না।

আপেল মাহমুদ আরও জানান, একটি দালাল চক্র বিভিন্ন কৌশলে পর্যটকদের কটেজ জোনের বিভিন্ন রুমে নিয়ে যায়। পরে অসামাজিক কার্যকলাপে জড়িত নারীদের দিয়ে ভিডিও করে তাদের ব্ল্যাকমেইল করে সর্বস্ব লুটে নেয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কক্সবাজার কলাতলী হোটেল ওয়ার্ল্ড বিচ-এ স্পা সেন্টারের আড়ালে পর্যটক হয়রানি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ উঠে। তারই সূত্র ধরে রোববার রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬