পঞ্চগড়ে বাসা থেকে বের হয়ে ১৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র

১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
নবম শ্রেণির ছাত্র নোমান জামান ওরফে মিশকাত

নবম শ্রেণির ছাত্র নোমান জামান ওরফে মিশকাত © সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নোমান জামান ওরফে মিশকাত (১৬) ১৫ দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় গত ২৮ জানুয়ারি ওই ছাত্রের বাবা আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নোমান জামান আটোয়ারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামানের ছেলে। সম্প্রতি সে আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হয়েছিল। তাঁদের গ্রামের বাড়ি দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর শিকদার হাট এলাকায়।

পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, নোমান জামান তাঁর মা ও বোনের সঙ্গে দিনাজপুরে থাকত। সম্প্রতি তাকে আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে ভর্তি করানো হয়। এর পর থেকে সে বাবার সঙ্গে আটোয়ারী উপজেলা শহরে সরকারি কোয়ার্টারে থাকত। গত ২৭ জানুয়ারি বিকেলে নোমান আটোয়ারীর বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর গভীর রাত পর্যন্ত ছেলে বাসায় না ফেরায় চিন্তিত হয়ে পড়েন বাবা মো. মনিরুজ্জামান। কোথাও খুঁজে না পেয়ে পরদিন আটোয়ারী থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

নোমান জামানের বাবা মো. মনিরুজ্জামান বলেন, ‘দুই মাস ধরে ছেলেটা আমার সঙ্গেই ছিল। ২৭ তারিখ দুপুরে বাবা-ছেলে একসঙ্গে খেয়েছি। এরপর বিকেল থেকেই তাকে আর খুঁজে পাচ্ছি না। থানায় জিডি করেছি, অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো সন্ধান পাচ্ছি না। আমার ছেলেটাকে ফিরে পেতে সবার সহায়তা চাই।’

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, নিখোঁজ ওই ছাত্রকে উদ্ধারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। জিডির পর দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। এ বিষয়ে র‍্যাব, ডিবিসহ সবাই সহায়তা করছে। একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।

ট্যাগ: স্কুল
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংকট সমাধানে অংশীজনের সাথে আলোচ…
  • ০৪ মার্চ ২০২৬
বেরোবিসাসের নেতৃত্বে আবু সাইদ-পুলক
  • ০৪ মার্চ ২০২৬
ঈদের আগেই পে-স্কেল চেয়ে একযোগে ১৪ মন্ত্রী ও ৬ প্রতিমন্ত্রীক…
  • ০৪ মার্চ ২০২৬
যে কারণে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের অভিজ্ঞতা বাড়াতে চায় মন্ত্…
  • ০৪ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত
  • ০৪ মার্চ ২০২৬
জনসমক্ষে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন আসিফ মাহমুদ
  • ০৪ মার্চ ২০২৬