মিয়ানমার থেকে উখিয়ায় খালে ভেসে এলো অজ্ঞাত লাশ

১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM

কক্সবাজারের উখিয়ায় জোয়ারের পানির সঙ্গে মিয়ানমার থেকে অজ্ঞাত এক মরদেহ ভেসে এসেছে। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালুখালী খালে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, মিয়ানমারের জান্তা বাহিনীর কোনো সদস্যের হতে পারে মরদেহটি। মরদেহের মাথায় জলপাই রঙের হেলমেট ও গায়ে পরা পোশাক আছে। মরদেহটি খালের ঝিরির চলন্ত পানিতে মিয়ানমারের ঢেকিবুনিয়া থেকে ভেসে এসেছে।

এ বিষয়ে উখিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসেন জানান, বালুখালি খালে একটি লাশ ভেসে আসলো খবর পেয়েছি। সেটি উদ্ধার করতে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬