দ্বিতীয় ধাপে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল সাড়ে ১০টায়

১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১০ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমা © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় ধাপে চলা বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ। এদিন ফজরের পর থেকে বয়ান শুরু হয়েছে।

ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইজতেমার আয়োজকরা জানান, ফজরের নামাজের পর থেকে চলছে ধর্মীয় বয়ান। হিন্দিতে ধর্মীয় বয়ান করছেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। বাংলা তরজমা করছেন মাওলানা মনির বিন ইউসুফ।

এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে বিশেষ বাস ও ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মোনাজাতে মুসল্লিদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নিয়েছে পুলিশ। 

আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল শনিবার রাত থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে জড়ো হতে থাকেন।

এদিকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে শনিবার রাত থেকে গাজীপুরের তিন সড়ক, মহাসড়কে যানচলাচল সীমিত করেছে পুলিশ। মোনাজাত শেষে রোববার দুপুর ২টার পর সড়কগুলো আবার খুলে দেওয়া হবে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

রাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত এবং ঢাকার কামারপাড়া মোড় থেকে টঙ্গীর মন্নু গেইট সড়কে সাধারণ গণপরিবহন বন্ধ রয়েছে।

 

ট্যাগ: জাতীয়
ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬