শিক্ষকরা স্কুলে যেন টাইম টু টাইম উপস্থিত থাকেন: চুন্নু

১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:২৪ AM

© সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলের চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, শিক্ষকরা স্কুলে যেন টাইম টু টাইম উপস্থিত থাকেন সেদিকে নজর রাখতে হবে। পড়াশোনা ঠিকঠাক করছে কিনা- সেদিকে নজর দিতে হবে, খেলাধুলায় এদেরকে সুযোগ করে দিতে হবে। 

তিনি বলেন, ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ, এরা একদিন রাষ্ট্র চালাবে তাই এদিকটা নজর দিতে হবে। 

কিশোরগঞ্জ তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক ও নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় চুন্নু এসব কথা বলেন। পরে তিনি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিদ্যালয় মাঠে শনিবার ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন- আমিরুল ইসলাম খান বাবলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন, সদর চেয়ারম্যান নওশাদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির।

সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে।

ট্যাগ: স্কুল
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close