ইঁদুর মারতে বৈদ্যুতিক ফাঁদ, পেঁচিয়ে মারা গেলেন দুই ভাই

১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দুই ভাইয়ের

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দুই ভাইয়ের © সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে মাছ ধরতে গিয়ে জমির পাশে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে নাদিম ও এমাম নামের দুই ভাই মারা গেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে উড়িবুনিয়া গ্রামে ৮ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এনাম হক (২০) ও নাদিম হক (২৪) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে আয়নাল হক মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার রাতে এনাম ও নাদিম আপন দুই ভাই কোচ দিয়ে খালের পাড়ে মাছ মারতে বের হন। মাছ মারতে বের হয়ে তারা উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খালের পাড়ে নামেন। খালের পাড়ে জমিতে চাষি রিপন মিয়া ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন। নাদিম এবং এনাম না জেনে জমির পাড়ে যাওয়া মাত্র তারা বৈদ্যুতিক লাইনে পেঁচিয়ে মারা যায়।

শনিবার সকালে স্থানীয়রা জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের লাশ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীন জানান, চাষি তার জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন। নাদিম এবং এমাম দুই ভাই তা না জেনে জমির পাশে খালের পাড়ে গেলেই সেই লাইনের বিদ্যুতে আটকে তারা মারা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। 

মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
close