স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কারিকুলাম গড়ে তোলা হয়েছে: শিক্ষামন্ত্রী

১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী © সংগৃহীত

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার স্মার্ট শিক্ষাক্রম তৈরি করা হয়েছে। নতুন শিক্ষাক্রমে সফট স্কিল গড়ার ওপর জোর দেওয়া হচ্ছে। পুঁথিগত শিক্ষার পরিবর্তে আধুনিক এই শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। সর্বজনীন দক্ষতা অর্জনের লক্ষ্যেই স্মার্ট শিক্ষাক্রম তৈরি হয়েছে।

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ‘আন্তস্কুল-কলেজ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৪’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের চকবাজারের প্যারেড মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন বাংলাদেশের একটি অনন্য সিটি করপোরেশন, যেটি শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যাপক বিনিয়োগ করে। এ ক্ষেত্রে চসিক একটি মডেল সিটি করপোরেশন।

নতুন কারিকুলামের ফোকাস পয়েন্ট উল্লেখ করে মন্ত্রী বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সময়মতো কাজ করার মানসিকতা, দলগত কাজ করার, নেতৃত্ব দেওয়ার দক্ষতা গড়তে পুঁথিগত শিক্ষার পরিবর্তে আধুনিক এ শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, সিটি করপোরেশনের ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের মানসম্মত ও আধুনিক শিক্ষা দেওয়া হচ্ছে। তবে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ক্রীড়া, বিতর্ক ও সংস্কৃতিচর্চার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে।

সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
ভ্যাকেশন ও নন-ভ্যাকেশনের সুবিধা-বৈষম্য, ২৫ বছরের হিসাব বলছে…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে ব্যবহার করা হবে পারমাণবিক অস্ত্র, প্রস্তুতি নিচ্ছে জা…
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence