দ্বিতীয় পর্বের ইজতেমায় ৭ মুসল্লির মৃত্যু 

০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
 বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমা শুরুর আগে ও পরে এখন পর্যন্ত সাত মুসল্লির মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় বাকি ছয়জন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। 

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫), নেত্রকোণার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মো. হেলিম মিয়া (৬৫), দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার মো. জহির উদ্দিন (৭০) ও জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালের চর গ্রামের নবীর উদ্দিন (৬৫)। এছড়া শুক্রবার সকালে ইজতেমায় আসার পথে আব্দুল্লাহপুরে সড়ক দুর্ঘটনায় আবুল কা‌শেম (৬৫) নিহত হন। মারা যাওয়া অন্য দুইজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করে জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জনই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। অন্য একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মোহাম্মদ সায়েম আরও জানান, যাদের তথ্য ও ঠিকানা পাওয়া গেছে, তাদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে অংশ নিচ্ছে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। এর আগে গতকাল বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বয়ান। ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন মাওলানা সা’দের তিন ছেলে। তারা হলেন-মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী, মাওলানা সাঈদ বিন সা’দ কান্ধলভী ও মাওলানা ইলিয়াস বিন সা’দ কান্ধলভী। আগামী রোববার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতে মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৭তম আসর।  

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close