রাতে জন্মদিন উদযাপন, সকালে মিলল ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত লাশ

০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
শেখ সুমাইয়া সুমু

শেখ সুমাইয়া সুমু © সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিজ ঘর থেকে এক ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখী পাড়া এলাকা এ ঘটনা ঘটে।

নিহত শেখ সুমাইয়া সুমু (২০) ওই এলাকার আবু বকর শেখের মেয়ে। তিনি নড়িয়া সরকারি কলেজের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্বজনদের বরাতে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার সুমুর জন্মদিন ছিল। কলেজে বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন। বাসায় ফেরার পর রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বন্ধুদের সাথে জন্মদিনের উদ্‌যাপন শেষে রাতে বাসায় ফিরে এসে পরিবারের সদস্যদের সাথে  দ্বিতীয় দফায় জন্মদিন উদযাপন করেন। পরে নিজ রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়েন সুমাইয়া। মধ্যরাত থেকে সুমাইয়ার মুঠোফোনে একাধিকবার কল আসা শুরু করে। রিংটোনের শব্দে ঘুম ভেঙে যায় সুমাইয়ার পরিবারের সদস্যদের। তারা দরজার বাইরে থেকে সুমাইয়াকে ডাকাডাকি করতে থাকে। তবে রুমের ভেতর থেকে কোন সারা শব্দ না পেলে, একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়ার মরদেহ ঝুলে থাকতে দেখেন তারা। বিষয়টি নড়িয়া থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় কাউন্সিলর আবু জাফর শেখ বলেন, সুমাইয়া সম্পর্কে আমার ভাতিজি হয়। ওদের বাসা থেকে ফোন পেয়ে রাতে দ্রুত আমি ছুটে যাই। রুমের দরজা বাহির থেকে আটকানো দেখে সকলে মিলে ভেঙে ফেলি। পরে ওকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। প্রেমঘটিত কারণে ও আত্মহত্যা করে থাকতে পারে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার পর শেখ সুমাইয়া সুমুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবারের কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন …
  • ২২ এপ্রিল ২০২৬
সিটি কলেজে সংঘর্ষের প্রতিবাদে আনোয়ারায় ছাত্রদলের বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬
পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কাল: পরিবহ…
  • ২২ এপ্রিল ২০২৬
মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীরা এপ্রিলের বেতন-বোনাস কব…
  • ২২ এপ্রিল ২০২৬
ইউপি সদস্যকে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি
  • ২২ এপ্রিল ২০২৬
শেরপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৩৫
  • ২২ এপ্রিল ২০২৬