এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন কিনলেন মাহিয়া মাহি

০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:২৯ AM

এবার সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি রাজশাহীর বিভাগের বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাহির পক্ষে ফরম সংগ্রহ করেন তার প্রতিনিধি। জানা যায়, মাহিয়া মাহির ফরম নাম্বার ১৬৬২।

এর আগে মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। তবে প্রতীক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে দাঁড়ান তিনি। কিন্তু নির্বাচনে জয়ের দেখা পাননি এই নায়িকা।

মাহিয়া মাহি ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রীদের তালিকায় রয়েছেন—অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন ও জাকিয়া মুন।

পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে
  • ২০ এপ্রিল ২০২৬