নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২০ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত

নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বুধবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিশেষ এই সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন বলে জানান তিনি।

নির্বাচনের পরে এটাই বিএনপির বড় সংবাদ সম্মেলন বলে ধারণা করা হচ্ছে। এই সংবাদ সম্মেলন থেকে কারাগারে থাকা দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতাদের জামিন না পাওয়াসহ সার্বিক বিষয় তুলে ধরা হবে বলেও মনে করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সেলস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন এইচএস…
  • ০২ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
  • ০২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব কবে পাঠানো হবে, জানাল মাউশি
  • ০২ এপ্রিল ২০২৬
বিয়ের কথা বলে জামিন নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ, গায়ক নোবেল ফের ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলাদেশে কি পরিমাণ জ্বালানি তেলের মজুদ আছে, জানাল মন্ত্রণা…
  • ০২ এপ্রিল ২০২৬
হেলমেট পরে পরীক্ষা দিলেন জবি শিক্ষার্থীরা
  • ০২ এপ্রিল ২০২৬