লক্ষ্মীপুরে বাঁশ দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা করল স্ত্রী

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM

© সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে আবুল বাশার নামে এক ব্যক্তিকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী কোহিনুর বেগমের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের দিঘির পাড় এলাকার ওয়ারেছ পাটোয়ারী বাড়িতে এ ঘটনায় কোহিনুরসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। নিহত আবুল বাশার ওই বাড়ির মৃত হাবিব উল্যার ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন।

আটক অন্যরা হলেন- নিহতের মেয়ে রাফা আক্তার ও পুত্রবধূ দিপা আক্তার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবুল বাশার দীর্ঘদিন সৌদি আরব ও ওমান প্রবাসী ছিলেন। প্রায় ৬ বছর আগে তিনি বাড়িতে আসেন। বিদেশ থেকে আসার পর তিনি জানতে পারেন, প্রতিবেশি বিল্লাল হোসেন দিলুর সঙ্গে কোহিনুরের প্রেমের সম্পর্ক রয়েছে। তখন থেকেই স্ত্রীর সঙ্গে বাশারের কলহ শুরু হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। 

ঘটনার সময় বাশারকে তার স্ত্রী পাশের বাড়ি থেকে ধান আনার জন্য বলে। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কোহিনুর একটি বাঁশের লাঠি নিয়ে তার মাথায় আঘাত করেন। এতে বাশার অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক বাড়ির মানুষজন জড়ো হয়ে পড়েন। হাসপাতাল নেওয়ার আগেই বাশার মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হাসান মোস্তফা স্বপন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
close